বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল নিলামে, ৯৫৮ দশমিক ৭০ কোটি টাকার দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিল-এর ৩০তম নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে ২৮দিন, ৩৬৪ দিন এবং ২ বছর মেয়াদি বিলের জন্য যথাক্রমে ৯৪৬ দশমিক ৫০ কোটি টাকা, ১১ দশমিক ৭০ কোটি টাকা এবং ০ দশমিক ৫০ কোটি টাকাসহ মোট ৯৫৮ দশমিক ৭০ কোটি টাকার দরপত্র জমা পড়ে।
এর মধ্যে ২৮দিন এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্য যথাক্রমে ৯২১ দশমিক ৫০ কোটি টাকা এবং ১১ দশমিক ৭০ কোটি টাকাসহ মোট ৯৩৩ দশমিক ২০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ছয় দশমিক ৫০ ভাগ থেকে ছয় দশমিক ৬৫ ভাগ ও সাত ভাগ।
৯১ দিন ও ১৮২ দিন মেয়াদী বিলের জন্য কোন দরপত্র জমা পড়েনি এবং দুই বছর মেয়াদি বিলের জন্য জমা পড়া দরপত্রটি গৃহীত হয়নি।
সূত্র জানায়, চলতি সপ্তাহে মোট ১১৮২ দশমিক ৮০কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং সে হিসেবে চলতি সপ্তাহে ট্রেজারি বিলগুলোর নিট ইস্যুর পরিমাণ ২৪৯ দশমিক ৬০ কোটি টাকা হ্রাস পাবে।
