২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১১টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে শনিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

নিলামে একদিন মেয়াদী ১৮৫ কোটি টাকার তিনটি, দুইদিন মেয়াদী ১১০ কোটি টাকার দুইটি, তিনদিন মেয়াদী ১১৫ কোটি টাকার দুইটি, চারদিন মেয়াদী ৫০ কোটি টাকার একটি ও পাঁচদিন মেয়াদী ১৯০ কোটি টাকার তিনটি দরপত্রসহ সর্বমোট ৬৫০ কোটি টাকার ১১টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্য শতকরা ৪ দশমিক ৫০, দুইদিন মেয়াদীর জন্য ৪ দশমিক ৬০, তিনদিন মেয়াদীর জন্য ৪ দশমিক ৭৫ এবং চার ও পাঁচদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ ভাগ।