২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টে ঢাকায় পাকিস্তানি খেজুর প্রদর্শনী

পাকিস্তানি খেজুরের দু’দিনব্যাপি প্রদর্শনী ১২ আগস্ট থেকে ঢাকা শেরাটন হোটেলে শুরু হবে। ঢাকায় পাকিস্তানী হাই কমিশনের সহযোগিতায় পাকিস্তানের রপ্তানি উন্নয়ন ব্যুরো তৃতীয় বারের মতো ঢাকায় এ প্রদর্শনীর আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পাকিস্তানী হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানায়, আটটি পাকিস্তানি খেজুর রপ্তানিকারক প্রাতষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ স্থানীয় প্রয়োজন মেটাতে প্রচুর পরিমাণ রোদে শুকানো খেজুর আমদানি করে।

সূত্র জানায়, বাংলদেশী ফল আমদানিকারক, ডিলার, পাইকারি বিক্রেতা, পরিবেশক, সুপার স্টোর, খুচরা বিক্রেতা এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগ্রহী ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে এ প্রদর্শনীর অয়োজন করা হচ্ছে।