২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি কর্পোরেশনের ৩২৯ কোটি ৫৬ লাখ ২০ হাজার ৭২২ টাকার ‘উচ্চাভিলাসী’ বাজেট ঘোষণা

নতুন  কোন করারোপ ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের ২০০৫--০৬ অর্থবছরের ৩২৯ কোটি ৫৬ লাখ ২০ হাজার ৭২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার এমপি বুধবার স্থানীয়  একটি ক্লাবে এ বাজেট ঘোষণা করেন। এ সময় চারদলীয় জোটের নেৃতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

২০০৪-০৫ সালের ৩৭ কোটি ৫৭ লাখ টাকার সংশোধিত বাজেটের তুলনায় ৩২৯ কোটি ৫৬ লাখ ২০ হাজার ৭২২ টাকার নতুন বাজেটকে উচ্চাভিলাসী হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।   

চলতি অর্থবছরে ৭ কোটি ৩৯ লাখ টাকার কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর করের লক্ষ্যমাত্রা ছিলো ৪ কোটি ১৪ লাখ টাকা। পানি এবং বিদ্যুত বাবদ এ বছর আয় ধরা হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকা, যা গত অর্থ বছরে ছিল ৭ কোটি ৮৬ লাখ টাকা।

সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের টেন্ডার ফরম বিক্রিসহ অন্যান্য খাত থেকে ২ কোটি ৩৬ লাখ টাকা আয় ধরা হয়েছে।

অপরদিকে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ধরা হয়েছে ১৮ কোটি ১৩ লাখ টাকা।

সরকারি আর্থিক সহায়তায় গৃহীত উন্নয়ন মঞ্জুরি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৯২ কোটি ৪২ লাখ টাকা, যা গত অর্থবছরে ছিলো ১৭ কোটি টাকা। সরকারি তহবিল থেকে ২০ কোটি এবং সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।