২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দফা দাবিতে বেনাপোল বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন ফের আন্দোলনে নামছে

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল বন্দর ব্যবহারকারীদের পাঁচটি সংগঠন ফের আন্দোলনে নামছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 12:28 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

অবিলম্বে তাদের দাবি  মানা না হলে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ শনিবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।

এদিকে কাস্টমস কর্তৃপক্ষ তাদের দাবিকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেনাপোল বন্দর ব্যবহারকারীদের পাঁচটি সংগঠন ধর্মঘট পালন করে। সংগঠনগুলো হলো-সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, সিএ্যান্ডএফ এজেন্ট কর্মচারি ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রান্সপোর্ট কর্মচারি ইউনিয়র এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।

সাত দফার মধ্যে উল্লেখযোগ্য হল- ২৪ ঘন্টার মধ্যে পণ্য খালাস, ১০-১৫ শতাংশের বেশি জরিমানা না করা, তিন স্থানের পরিবর্তে এক স্থানে মালামাল পরীক্ষা করা, আমদানীকৃত পণ্য চালান পরীক্ষণের সময় ওজন নিশ্চিত করা ইত্যাদি।

এ ব্যাপারে বৃহস্পতিবার বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আহবান করা হয়েছে।

সিএ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী পণ্য আমদানির নামে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার কারণে যশোর কাস্টমস কমিশনারেট বেনাপোল বন্দর দিয়ে কসমেটিকস, স্টেইনলেস স্টিল, কাপড়, শাড়ি, থ্রি পিস ইত্যাদি আমদানি বন্ধ করে দিয়েছে।

নেতৃবৃন্দ দাবি করছেন, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায়ে ধস নেমেছে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজকে জানান, সিএ্যান্ডএফ নেতৃবৃন্দের এই দাবি সঠিক নয়।

বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমানের সভাপতিত্বে বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২১ জুলাই যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।