চট্টগ্রাম-কক্সবাজার ফাইবার অপটিক লিঙ্ক এর দরপত্র মূল্যায়ন সম্পন্ন
একটি উচ্চ ক্ষতাসম্পন্ন কমিটি মঙ্গলবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের ১৬০ কিলোমিটার ফাইবার অপটিক সংযোগের ব্যাপারে পুনঃদরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে।
জার্মানির সিমেন্স, ফ্রান্সের এলকাটেল ও চীনের হিউয়াই ও জেডটিইসহ মোট সাতটি কোম্পানি দরপত্রে অংশ নিয়েছে।
রিপোর্টটি চূড়ান্ত করতে টেন্ডার মূল্যায়ন কমিটি গত ৭০দিনে ৬টি বৈঠকে মিলিত হন।
তবে মূল্যায়নের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান আবদুল মালেক আকন্দ বিডিনিউজকে বলেন, মন্ত্রণালয় এ মূল্যায়ন প্রতিবেদন শিগগিরই ক্রয় সংক্রান্ত কমিটির কাছে হস্তান্তর করবে।
বিটিটিবি’র চেয়ারম্যান এই ১০ সদস্যবিশিষ্ট মূল্যায়ন কমিটির আহবায়ক। কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন প্রকিউরমেন্ট এর পরিচালক নাদির শাহ কুরেশী।
প্রথমবারের দরপত্র বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিটিটিবি দ্বিতীয়বার এ দরপত্র আহবান করে।
