২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্তকৃত এমডি’র ব্যাপারে প্রিমিয়ার ব্যাংকের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ব্যাংক

পরিদর্শন রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর প্রিমিয়ার ব্যাংকের কাছে এর বরখাস্তকৃত ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর মজিদের সম্পৃক্ততা নিয়ে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ব্যাংক ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

“আমরা শিগগিরই প্রিমিয়ার ব্যাংকের সাথে আবদুল মজিদের সম্পৃক্ততা নিয়ে পরিদর্শন রিপোর্ট চূড়ান্ত করতে যাচ্ছি’, বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধতন কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজকে একথা বলেন।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরখাস্ত হবার পরেও আবদুল মজিদ ব্যাংকের সাথে জড়িত রয়েছেন এমন অভিযোগ প্রসঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবালকে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভুল, ব্যাংকের সাথে তার কোও যোগাযোগ নেই।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল তাকে রয়্যাল ইউনিভার্সিটির বোর্ড রুমে দেখে এ ভুল করছে। ইকবাল জানান, আবদুল মজিদ বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য ও উপদেষ্টা হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন।

একটি ঋণ প্রস্তাব নিয়ে কাজী মজিদ কাজ করছিলেন এমন একটি প্রকাশিত খবরের ব্যাপারে ইকবাল বলেন, সংবাদটি সম্পূর্ণ ভুল।

বাংলাদেশ ব্যাকের পরিদর্শক দল গত সোমবার প্রিমিয়ার ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে একটি ঋণ প্রস্তাব নিয়ে কাজ করতে দেখে হাতে নাতে ধরে ফেলে। দলটি এসময়ে ব্যাংকের কাজে আবদুল মজিদ জড়িত রয়েছেন এমন প্রমানসহ একটি ফাইলও বাজেয়াপ্ত করে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় শিগগিরই পরিদর্শক দল উর্ধতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে রিপোর্ট জমা দেবে।

আইপিও ছাড়ার সাথে জড়িত থাকার অভিযোগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুল মজিদকে বরখাস্ত করে।