২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানত এবং ঋণের ওপর ব্যাংকের সুদের হার বৃদ্ধি

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত ও ঋণ খাতে সুদের হার সর্বোচ্চ ২ দশমিক ৫৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সুত্র জানায়, এর মধ্যে আমানত খাতে দশমিক ৫৫ পয়েন্ট থেকে দুই দশমিক ৫৫ পয়েন্টের মধ্যে এবং ঋণ খাতে দশমিক ৫০ থেকে দুই দশমিক ৫৫ পয়েন্টের মধ্যে বৃদ্ধি করা হয়ে্েরছ।

নয়টি বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন মেয়াদী স্থায়ী আমানতে (এফডিআর) সুদের হার বৃদ্ধি করেছে এবং অন্য একটি ব্যাংক এফডিআর’র ওপর সুদের হার কমিয়েছে। ছয়টি ব্যাংক ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করেছে।

রূপালী ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লি., ব্র্যাক ব্যাংক লি., সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক লি., চলতি পুঁজির ওপর শতকরা দশমিক ৫০ থেকে দুই দশমিক ৫০ পয়েন্টের মধ্যে বৃদ্ধি করেছে।

প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বৃহৎ ও মাঝারি শিল্পের ঋণের ওপর সুদের হার শতকরা দশমিক ৫০ থেকে এক দশমিক ৭৫ পয়েন্ট বৃদ্ধি করেছে।

বাণিজ্য অর্থায়ন খাতে প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সুদের হার শতকরা এক থেকে দুই দশমিক ৫০ পয়েন্ট বৃদ্ধি করেছে। এছাড়া গৃহায়ন ঋণের ওপর এক্সিম ব্যাংক শতকরা দুই পয়েন্ট এবং প্রিমিয়ার ব্যাংক এক পয়েন্ট সুদের হার কমিয়েছে।

প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক ও এক্সিম ব্যাংক ক্ষুদ্র শিল্পখাতে তাদের সুদের হার শতকরা এক পয়েন্ট বৃদ্ধি করেছে।

একমাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষিখাতে ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। প্রিমিয়ার ব্যাংক ভোক্তা ঋণে সুদের হার বৃদ্ধি করেছে।

সিটি ব্যাংক এনএ দুই বছর ও তার অধিক মেয়াদী এফডিআর এর সুদের হার শতকরা দুই দশমিক ৫৫ পয়েন্ট বৃদ্ধি করেছে। সর্বোপরি বিভিন্ন মেয়াদী এফডিআর এর সুদের হার শতকরা দশমিক ২৫ পয়েন্ট থেকে দুই দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

ইউনাইটেড কমার্সিংয়াল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এইচএসবিসি তাদের তিন মাস ও তার অধিক মেয়াদী এফডিআর এ সুদের হার বৃদ্ধি করেছে এবং এক্সিম ব্যাংক এ ক্ষেত্রে সুদের হার কমিয়েছে।