আদেশ অমান্য করায় ২০ ব্যাংকের বিরুদ্ধে ব্যাংলাদেশ ব্যাংকের নোটিশ
পূর্ব নির্দেশ অনুযায়ী জুলাই মাসের ৭ তারিখের মধ্যে চলতি মাসের সুদ ও মুনাফার হারের বিবরণ দাখিল না করায় ব্যাংলাদেশ ব্যাংক ২০টি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে নোটিস জারি করেছে।
মাসের ৭ তারিখের মধ্যে ব্যাংকগুলো চলতি মাসের সুদ ও মুনাফার হারের বিবরণ বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে বাধ্য। গত ২৫ মে কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে এক আদেশ জারি করে। ব্যাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানান।
নোটিশকৃত ২০টি ব্যাংকের মধ্যে একটি রাষ্ট্রীয় ব্যাংক, চারটি বিশেষায়িত, পাঁচটি বৈদেশিক এবং দশটি বেসরকারি ব্যাংক রয়েছে।
একমাত্র রাষ্ট্রীয় ব্যাংকটি হচ্ছে অগ্রণী ব্যাংক। বিশেষায়িত ব্যাংকগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (আরকেইউবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)।
বেসরকারি ব্যাংকগুলো মধ্যে বেসিক ব্যাংক লি., এবি ব্যাংক লি., ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. ন্যাশনাল ক্রেডিট এন্ড কর্মাস লি., সাউথইস্ট ব্যাংক লি., আল-আরাফা ব্যাংক লি., সোস্যাল ইনভেস্টিমেন্ট ব্যাংক লি., মার্কেন্টাইল ব্যাংক লি., বাংলাদেশ কর্মাস ব্যাংক লি. এবং শাহজালাল ইসলামি ব্যাংক লি.।
বিদেশী ব্যাংকগুলোর মধ্যে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লি., হাবিব ব্যাংক লি., ওরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব ইন্ডিয়া এবং ব্যাংক আল-ফালাহ লি. কে নতুন আদেশ জারি করা হয়।
ব্যাংক কর্মকর্তারা জানান, চলতি মাসে সুদ ও মুনাফার হারের কোন পরিবর্তন না করায় তারা নতুন করে প্রতিবেদন পাঠায়নি।
ইসলামি ব্যাংক কর্মকর্তা জানায়, আমরা গতমাসে মুনাফা বিতরণ প্রতিবেদনের কোন পরিবর্তন না করায় এ মাসে কেন্দ্রীয় ব্যাংকে নতুন প্রতিবেদন পাঠানো হয়নি।
যদিও ২৫ মে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ অনুযায়ী কোন পরিবর্তন না করলেও প্রতিবেদন পাঠাতে হবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ বলেন, এটা ইচ্ছাকৃত ভুল নয়, ভবিষ্যতে এ ধরণের ভুল করা হবে না।
মাকেন্টাইল ব্যাংক লি.এর এক কর্মকর্তা ভুল স্বীকার করে বিডিনিউজকে বলেন, আমরা ২৫ মের আদেশ পেয়েছিলাম। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জানান, এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
