২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই প্রবৃদ্ধির জন্যে শিল্প কারখানায় কর্পোরেট গভর্নেন্সের ওপর গুরুত্বারোপ

নগরীতে সোমবার অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে শিল্প কারখানায় কর্পোরেট গভর্নেন্স বাস্তবায়ন প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশ (সিডিআরবি) আয়োজিত ‘কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক সেমিনারে উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা একথা বলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিকিউরিটিজ অ্যাণ্ড এক্স”েঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার এম আব্দুল কাইয়ুম প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্রের নিউ ওরলিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবির ইউ হোসেন।

মির্জা আজিজুল ইসলাম বলেন, কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স চালু হলে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। তাছাড়া এর আওতায় কোম্পানিগুলোর পূর্ণাঙ্গ আর্থিক তথ্য, অভিযোগ ও সামাজিক বিভিন্ন ইস্যু নিশ্চিত করা সম্ভব হবে।