পৃথিবীর ৫ম বৃহৎ কার্গো ক্যারিয়ার চায়না এয়ারলাইন্সের
চায়না এয়ারলাইন্স (সিএএল) ২০০৪ সালে পৃথিবীর পঞ্চম বৃহৎ ক্যারিয়ারের মর্যাদা পেয়েছে। এটি তাইওয়ানের সবচেয়ে বড় পণ্যবাহী উড়োজাহাজ।
আন্তর্জাতিক বিমান পরিবহন পরিষদের (আইএটিএ) উদ্ধৃতি দিয়ে চায়না এয়ারলাইন্সের একজন মুখপাত্র সোমবার বলেন, ২০০৪ সালে মালামাল বহন করে চায়না এয়ারলাইন্স’র আয় পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ২০০৩ সাল থেকে এটি শতকরা ১৯ দশমিক ছয় ভাগ বেশি। পৃথিবীর বর্তমানে সর্ববৃহৎ পণ্যবাহী উড়োজাহাজ সিএএল’র বি ৭৪৭-৪০০ এফ। ওই মুখপাত্র আরও জানান, আগামী ২০০৭ সালের মধ্যে সিএএল মালামাল বহনকারী উড়োজাহাজের সংখ্যা বাড়িয়ে ২১টি করবে।
২০০৪ সালের পৃথিবীর শীর্ষ চারটি পন্যবাহী উড়োজাহাজ ছিল-কোরিয়ান এয়ার, লুফথানসা এয়ারলাইন্স, সিংগাপুর এয়ারলাইন্স ও ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের।
