২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৪টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে একদিন মেয়াদী ২৭ কোটি টাকার একটি, তিনদিন মেয়াদী ১৫ কোটি টাকার একটি, চার দিন মেয়াদী ৮০ কোটি টাকার একটি এবং ছয়দিন মেয়াদী ১০ কোটি টাকার একটি দরপত্রসহ সর্বমোট ১৩২ কোটি টাকার মোট চারটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ,  তিনদিন মেয়াদীর জন্য ৪ দশমিক ৭৫ ভাগ এবং চারদিন ও ছয়দিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ।