পাহাড়ি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এডিবি ৫০০ কোটি টাকা দিচ্ছে
পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এ মাসে শুরু হওয়া পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের (সিএইচটিডিআরপি) আওতায় এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০০ কোটি টাকা দিচ্ছে।
আঞ্চলিক সমন্বয় কমিটি (আরসিসি) বুধবার রাঙ্গামাটিতে এক মিটিংয়ে প্রকল্পটি অনুমোদন করে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যান এবং আরসিসি প্রেসিডেন্ট জ্যোতিনিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুু লারমা) সম্মেলনের সভাপতিত্ব করেন।
এশিয়ান উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান, রাঙ্গামাটি চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার দেবাশীষ চাকমা, বান্দরবান জেলা কাউন্সিলের সদস্য লুসাই মং, রাঙ্গামাটি জেলা কাউন্সিলের সদস্য জাপান চাকমা, এবং খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বিশ্বাস সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রকল্পের ১০ শতাংশ অর্থ স্থানীয় জনগণ যাতে তাদের শ্রমের বিনিময়ে পেতে পারে তা নিশ্চিত করতে সম্মেলনে প্রকল্পের সামান্য পরিবর্তন করা হয়।
২০০২ সালে এডিবি পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে ৫০০ কোটি টাকা প্রদানের ঘোষণা দেয়। অনেক দেরিতে হলেও প্রকল্পটি স্থানীয় পর্যায় থেকে অনুমোদন পেল।
