২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে কাঠমান্ডুতে ‘বাংলাদেশ সিঙ্গেল কান্ট্রি ফেয়ার’ অনুষ্ঠিত হচ্ছে

বাংলাদেশী পণ্যকে নেপালের বাজারে সুপরিচিত করতে আগামী ২৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে পাঁচদিন মেয়াদী ‘বাংলাদেশ সিঙ্গেল কান্ট্রি ফেয়ার-২০০৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সুত্র জানায়, বাংলাদেশের রপ্তানী উন্নয়ন ব্যুরো কাঠমান্ডুতে বাংলাদেশী দূতাবাসের সহযোগিতায় এ মেলার আয়োজন করছে। মেলায় বাংলাদেশের স্থানীয় পণ্যগুলোর মধ্যে তৈরি পোশাক, সিল্ক ও শাড়ী, হোম টেক্সটাইল, চামড়ার পণ্য, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, সার, হালকা প্রকৌশল যন্ত্রাংশ , হিমায়িত খাদ্যদ্রব্য, পেপার, টয়লেট্রিজ, মেলামাইন, সিরামিক পণ্য এবং ইলেকট্রিক সামগ্রি প্রদর্শিত হবে।