২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতলুব আহমেদ আসন্ন এফবিসিসিআই নির্বাচনে ভোটার ঘোষিত

আবদুল মাতলুব আহমেদ আসন্ন এফবিসিসিআই নির্বাচনে চুড়ান্ত ভোটার তালিকায় চেম্বার গ্র“পের অর্ন্তভুক্ত হয়েছেন।  মেহেরপুর চেস্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

গত ৭ জুলাই বিভিন্ন চেম্বারের ১১ জন নেতা এফবিসিসিআই অ্যাপিলেট বোর্ডের কাছে তাকে ভোটার না করার আবেদন করেন। তবে বৃহস্পতিবার অ্যাপিলেট বোর্ড তাকে ভোটার ঘোষণা করে।

মেহেরপুর চেস্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমার একক সিদ্ধান্তে নয়, বরং সবার সম্মতিতে মাতলুব আহমেদকে ভোটার করা হয়েছে। তিনি বলেন, কিছু চেম্বার নেতা এ ব্যাপারে অপপ্রচার চালিয়েছেন তাই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে  আমি এ সিদ্ধান্তে সমর্থনকারী চেম্বারের অন্যান্য নেতাকে পরিচয় করে দিচ্ছি।

মাতলুব আহমেদ বলেন, আমার বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করলেও এফবিসিসিআই অ্যাপিলেট বোর্ডের বর্তমান চেয়ারম্যানও  একই প্রক্রিয়ায় ভোটার হয়েছেন।

তিনি বলেন, আমাকে ভোটার করায় আমার অধিকার অর্জিত হয়েছে। এ জন্যে এফবিসিসিআই অ্যাপিলেট বোর্ডসহ পরিচালকবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি।  

সংবাদ সম্মেলনে মেহেরপুর চেস্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ’র সাধারণ সম্পাদক গোলাম রসুল, সিনিয়ার সহসভাপতি আসকার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।