২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির ক্ষতিগ্রস্থ ৩০০ শ্রমিককে আর্থিক সহায়তা

বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল (বিএনসি) অফ টেক্সটাইল গামেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স ও এনজিডব্লিউএফ এর উদ্যোগে স্পেকট্রাম সোয়েটারের ক্ষতিগ্রস্ত ৩০০ শ্রমিককে দু হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় পেসক্লাবে শ্রমিক নেতারা স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির প্রধান পোশাক ক্রেতা স্পেনের  প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এর আর্থিক সহায়তায় এ ক্ষতিপূরণের অর্থ শ্রমিকদের প্রদান করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

স্পেকট্রাম শ্রমিক শাহীদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র, আবদুল মতিন মাস্টার, আবদুল কাদের, শহীদুল্লাহ চৌধুরী ও ধামসেনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন ফারুক প্রমুখ। 

এনজিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক ব্রাদার নিল কার্নির প্রসংশা করে রমেশ চন্দ্র বলেন, শ্রমিকদের এই সহায়তার জন্য ব্রাদার নিলের অবদান অপরিসীম। সরকার ও বিজিএমইএ’র বাইরে তার সরাসরি হস্তক্ষেপে ইন্ডিটেক্স  এ সহায়তা দিয়েছে।

তিনি বলেন, আমরা ট্রাস্ট ফান্ডের কথা বলেছি, এ বছরের মধ্যে স্পেকট্রাম সোয়েটারের কর্মরত নিহত ও পঙ্গু শ্রমিকদের সহায়তার জন্য ট্রাস্ট ফান্ড গঠিত হচ্ছে।        

ইন্ডিটেক্স এর আর্থিক সহায়তা মঙ্গলবারের ৩শ’ শ্রমিক ছাড়াও গত ২৬ জুন ২শ’ জন শ্রমিককে আথিৃক সহায়তা দেয়া হয়। এছাড়াও ভবিষ্যতে আরো শ্রমিকদের তালিকা অনুযায়ী সহায়তা দেওয়া হবে। এ আর্থিক সহায়তা বিতরণে সহযোগিতা করছে অক্সফাম বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ।

শহিদুল্লাহ চৌধুরী বলেন, আমরা মনে করি বিশ্বায়নের যে অসম প্রতিযোগিতা চলছে তার মধ্যে সকলে মিলে একটি রূপরেখা তৈরির মধ্যে দিয়ে এই শিল্পকে রক্ষা করা প্রয়োজন।

ধামসেনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন ফারুক বলেন, গার্মেন্টস মালিকরা এখনও কিভাবে একজন শ্রমিককে ৩শ’ টাকা বেতন দেন সেটি একটি বড় প্রশ্ন।

আবদুল মতিন মাষ্টার বলেন, সকলের জিজ্ঞাসা চারতলার অনুমোদন নিয়ে কিভাবে নয় তলা দালান নির্মাণ করেন। ১৮৮৫ সালের মারাত্মক দুঘটনায় আইন অনুসারে নিহত ব্যক্তি ২১ হাজার টাকা পাবে। অথচ এত পুরানো আইন এখন অকার্যকর।