২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রাণের ম্যাংগো পাল্পিং শুরু

ফল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেড সম্প্রতি নাটোরে প্রাণ এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ম্যাংগো পাল্পিং কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

উত্তরাঞ্চলের আম জেলা হিসেবে পরিচিত রাজশাহী, নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলার কৃষকদের কাছ থেকে কিনে আনা পাকা-কাঁচা আম প্রক্রিয়াজাত করে ম্যাংগো জুসের উপাদান ম্যাংগো পাল্প তৈরি করবে প্রাণ এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

উল্লেখ্য নার্সারীর মাধ্যমে আম চাষ ও এর ফলন বৃদ্ধিতে প্রাণ কাজ করে যাচ্ছে। এছাড়া কোম্পানি আম গাছের মুকুল ধরে রাখা ও রোগবালাই দমন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, চাষীদের মাঝে ¯েপ্র মেশিন বিতরণ ও চাষীদের আর্থিকভাবে সহায়তা করছে।