এফবিসিসিআই’র সঙ্গে মালির রাষ্ট্রদূতের বৈঠক
মালি’র রাষ্ট্রদূত আমাদ্যো মোদি দিয়াল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দীন আহমেদ এর সাথে সোমবার এফবিসিসিআই কার্যালয়ে সাক্ষাত করেন।
তারা দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কামালউদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশ ও মালির মধ্যে মধ্যে ভাল স¤পর্ক থাকলেও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান উল্লেখযোগ্য নয় এবং তা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মালির মধ্যে ব্যবসায়িক পর্যায়ে পার¯পরিক সফর বিনিময়ের অভাব রয়েছে। এ ধরনের সফর আয়োজন করা গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নি:সন্দেহে বৃদ্ধি পাবে।
তিনি বাংলাদেশ থেকে বিশেষ করে সার ও অন্যান্য পণ্য আমদানির ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। যেহেতু মালিতে প্রচুর তুলা উৎপন্ন হয়, তাই বাংলাদেশ সে দেশ থেকে তুলা আমদানি করতে পারে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
মালির রাষ্ট্রদূত যৌথ অর্থনৈতিক কাউন্সিল উপরও গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন এবং সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ চিহ্নিত করার ক্ষেত্রে এটি বিশেষ সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, পাট, চা ইত্যাদি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশী রপ্তানি পণ্যসমূহের মূল্য তালিকা চাওয়ায় তিনি খুব শীঘ্রই তা প্রদানের আশ্বাস দেন।
