২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক গভর্নর খুলনার আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ১৮ জুলাই খুলনার আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সিলেটের পর নতুন গভর্নর হিসেবে এটি তার দ্বিতীয় আঞ্চলিক কার্যালয় পরিদর্শন। এসময় ব্যাংকের নির্বাহী পরিচালক জিয়াউল হাসান সিদ্দিকী তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

গভর্নর ব্যাংকের কার্যক্রম তদারকির পাশাপাশি এসময় খুলনা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা ছাড়াও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কর্মকতাদের সঙ্গে বৈঠক করবেন।