বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ২২টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৭১৫ কোটি টাকার দশটি, দুদিন মেয়াদী ৮৫ কোটি টাকার দুটি, তিনদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি এবং পাঁচদিন মেয়াদী ৪৪০ কোটি টাকার নয়টি দরপত্রসহ সর্বমোট এক হাজার দুশ ৭০ কোটি টাকার মোট ২২টি দরপত্র জমা পড়ে এবং সবগুলো গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ থেকে শতকরা ৪ দশমিক ৬০ ভাগ, দুদিন ও তিনদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৭৫ ভাগ এবং পাঁচদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ ভাগ।
