২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল নিলামে মোট ৯৭৯.২০ কোটি টাকার দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রবিবার বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিল এর ২৮তম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২৮দিন মেয়াদী ৯৬৯ দশমিক ২০ কোটি টাকা, ১৮২দিন মেয়াদী ১ কোটি টাকা, ৩৬৪ দিন মেয়াদী ৫ কোটি টাকা এবং দুই বছর মেয়াদী ১৫কোটি টাকাসহ সর্বমোট ৯৯০ দশমিক ২০ কোটি টাকার দরপত্র জমা পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এর মধ্যে ২৮দিন মেয়াদী ৯৬৯ দশমিক ২০ কোটি টাকা এবং দুই বছর মেয়াদী দশ কোটি টাকাসহ সর্বমোট ৯৭৯ দশমিক ২০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল ২৮দিন মেয়াদীর জন্যে শতকরা ৬ দশমিক ৬০ ভাগ থেকে শতকরা ৬ দশমিক ৬৫ ভাগ এবং দুইবছর মেয়াদীর জন্য শতকরা ৭ দশমিক ২৫ভাগ। ৯১ দিন মেয়াদি বিলের জন্য কোন দরপত্র জমা পড়েনি এবং ১৮২ দিন ও ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্য জমা পড়া দরপত্রগুলো গৃহীত হয়নি।

সূত্র জানায়, চলতি সাপ্তাহে মোট ৬০৬ দশমিক ৪০কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং সে হিসেবে চলতি সাপ্তাহে ট্রেজারি বিলগুলোর নীট ইস্যুর পরিমাণ ৩৭২ দশমিক ৮০ কোটি টাকা বৃদ্ধি পাবে।