২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ২০টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নিলামে একদিন মেয়াদী ৪৭০ কোটি টাকার আটটি, তিন দিন মেয়াদী ১০০ কোটি টাকার তিনটি, পাঁচদিন মেয়াদী ৪শ’৩৫ কোটি টাকার নয়টি দরপত্রসহ সর্বমোট ১ হাজার ৫কোটি টাকার মোট ২০টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদের জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ, তিনদিন মেয়াদের জন্যে শতকরা ৪ দশমিক ৭৫ ভাগ এবং পাঁচদিন ও মেয়াদের জন্যে শতকরা  ৫ ভাগ।