২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী কাপড়ের ব্যাপক আমদানি বন্ধে সরকারের প্রতি এফবিসিসিআই’র আহবান

এফবিসিসিআই’র বস্ত্রখাত বিষয়ক স্থায়ী কমিটি ব্যাপক হারে বিদেশী কাপড় আমদানি বন্ধে মঙ্গলবার সরকারের প্রতি আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

কমিটি তার প্রথম বৈঠকে এমএফএ অবসান উত্তর পরিস্থিতিতে দেশীয় বস্ত্র শিল্প রক্ষায় এ আহবান জানায়।  কমিটির  চেয়ারম্যান এমএ আউয়ালের সভাপতিত্বে বৈঠকে কমিটির ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

এমএ আউয়াল বলেন, ২৫ সেন্ট মূল্যের চায়না কাপড় বিভিন্ন বিল পরিশোধ শেষে এদেশে আসলে এর দাম হওয়া ওচিত ১২০ সেন্ট। কিন্তু কয়েকটি রপ্তানিমুখী স্থানীয় তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ভূয়া কাগজ-পত্র দেখিয়ে চীনা কাপড় আমদানী করছে এবং তা কম দামে বাজারে ছড়িয়ে দিচ্ছে।

চেয়ারম্যন আরও বলেন, সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যপারে যথাযথ ব্যবস্থা না নিলে দেশের ৪শ’টি টেক্সটাইল মিলের সাথে সাখে ৫ হাজার হ্যান্ডলুম ও পাওয়ার লুম শিল্প প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নেয়ার মুখে রয়েছে।

“আমরা আশা করছি সরকার শিগগিরই এই সব ‘অসাধু’ তৈরি পোষাক রপ্তানীকারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যারা বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করছে।”

কমিটির এক জন সদস্য অভিযোগ করেন, অবৈধভাবে আমদানীকৃত বিদেশি কাপড়ে স্থানীয় বাজার সয়লাব হয়ে যাওয়ায় দেশীয় টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন শতকরা ৯০ ভাগ থেকে ২০ভাগে নেমে এসেছে ।