টেলিটকের নেটওয়ার্ক আগামী বছরে দেশের সকল উপজেলা পর্যন্ত বি¯তৃত করা হবে : টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো: আমিনুল হক জানিয়েছেন, টেলিটকের নেটওয়ার্ক আগামী বছরে দেশের সকল উপজেলা পর্যন্ত বি¯তৃত করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মঙ্গলবার জাতীয় সংসদে আবু সাঈদ মোহাম্মদ সাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও জানান, টেলিটকের সঙ্গে দেশের অন্যান্য প্রাইভেট মোবাইল ফোনের আন্ত: সংযোগ দেওয়ার জন্যে চিঠি দেওয়া হলেও এ ব্যাপারে তারা কোন সাড়া দেয়নি। প্রাইভেট মোবাইল ফোন পরিচালনাকারী সংস্থাসমূহের সঙ্গে টেলিটকের কোন চুক্তি হয়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান, আন্ত সংযোগের জন্যে ইতোমধ্যে চারটি খসড়া দেশে কর্মরত প্রাইভেট মোবাইল ফোন সংস্থাসমূহের কাছে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আন্ত:সংযোগের জন্যে তাদের সঙ্গে দু বার সভা করেছে।
তিনি আরও জানান, বিষয়টি বিটিআরসি কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে এবং আমরা আশা করছি, অচিরেই আন্ত সংযোগের বিষয়ে বেসরকারি পরিচালনাকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।
