২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ১৯টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে একদিন মেয়াদী ৪৪০ কোটি টাকার দশটি, দুদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি, পাঁচদিন মেয়াদী ২০০ কোটি টাকার একটি এবং ছয়দিন মেয়াদী ৩০০ কোটি টাকার সাতটি দরপত্রসহ সর্বমোট ৯৭০কোটি টাকার মোট ১৯টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ, দুদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৭৫ ভাগ এবং পাঁচদিন ও ছয়দিন মেয়াদীর জন্যে শতকরা  ৫ ভাগ।