২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ২০টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নিলামে একদিন মেয়াদী ৯১০ কোটি টাকার আটটি, দুইদিন মেয়াদী ৫০ কোটি টাকার একটি, তিনদিন মেয়াদী ৩৭৫ কোটি টাকার পাঁচটি এবং পাঁচদিন মেয়াদী ৭৪৫ কোটি টাকার ছয়টি দরপত্রসহ সর্বমোট ২০৮০ কোটি টাকার ২০টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ, দুইদিন ও তিনদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৭৫ ভাগ এবং পাঁচদিন মেয়াদীর জন্যে শতকরা  ৫ ভাগ।