বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ৫টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে একদিন মেয়াদী মোট ১৬৫ কোটি টাকার পাঁচটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা ৪ দশমিক ৫০ ভাগ।
