২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলার উদ্দেশে আওয়ামী লীগ সংসদীয় দলের ঢাকা ত্যাগ

টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে আগুন লাগার ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণে আওয়ামী লীগের ছয় সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধি দল রোববার ঢাকা ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সংসদে বিরোধী দলীয় উপনেতা ও প্রতিনিধি দলটির নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বিডিনিউজকে বলেন, আমারা স্থানীয় ও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দলের কাছে একটি রিপোর্ট জমা দেব।

তিনি আরও বলেন, তারা আগুন লাগার কারণ, পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ, স্থানীয়দের ক্ষয়ক্ষতি এবং পরিবেশগত ক্ষতিসহ সকল কিছু খতিয়ে দেখবে।

সংসদীয় দলটি সোমবার ঢাকা ফিরবে।

দলের অন্য সদস্যরা হলেন- দেওয়ান ফরিদ গাজী, শামসুর রহমান শরীফ, কর্নেল (অব.) ফারুক খান, মির্জা আজম ও জাহিদ আহসান রাসেল।