২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে অর্ন্তভূক্ত করার ঘোষণা দিয়েছে ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি সিএমসি কামাল টেক্সটাইল ও প্রাইম ইন্স্যুরেন্স নামের দুটি তালিকাভুক্ত কোম্পানিকে নিু মানসম্পন্ন হিসেবে ‘জেড’ ক্যাটাগরিতে অর্ন্তভূক্ত করার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এ দুটো নিয়ে জেড ক্যাটাগরিতে কোম্পানির সংখ্যা দাঁড়ালো ৯১। বর্তমানে ডিইসি’র তালিকাভুক্ত ২৩৯ টি কোম্পানির মধ্যে ৩৮ শতাংশই নিু মান সম্পন্ন জেড ক্যাটাগরির।

ডিএসই কর্মকর্তারা জানান, সিএমসি কামাল টেক্সটাইল ২০০৪ সালের কোন লভ্যাংশ ঘোষণা না করায় ‘বি’ ক্যাটাগরি থেকে অবনীত হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। আগামী ২ জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হবে।

প্রাইম ইন্স্যুরেন্স আসন্ন বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা না করায় ডিএসই নিু মানসম্পন্ন হিসেবে ঘোষণা দিয়েছে। ফলে কোম্পানিটির ‘এ’ ক্যাটাগরি থেকে নেমে ‘জেড’ ক্যাটাগরিতে অর্ন্তভূক্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ডিএসই’র এ ঘোষণা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সিএমসি কামাল টেক্সটাইলের চেয়ারম্যান এএইচ মোস্তফা কামাল (লোটাস কামাল) বিডিনিউজকে বলেন, ঋণদানকারী ব্যাংকের সঙ্গে চুক্তি অনুসারে কোম্পানি লভ্যাংশ ঘোষণা থেকে বিরত না থাকা ছাড়া কোন উপায় ছিল না ।

লোটাস কামাল বলেন, আমরা সৌদি বাংলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি লি. (সাবিএনকো) কাছ থেকে ঋণ নিয়েছি। ঋণ পরিশোধ না করা পর্যন্ত সাবিএনকো’র সঙ্গে চুক্তি অনুযায়ী কোম্পানি লভ্যাংশ পরিশোধ করতে পারবে না।

গত ৩০ জুন ২০০৫ এ অনুষ্ঠিত সিএমসি কামালের বার্ষিক সাধারণ সভায় ঘোষণা দেয়া হয় রিজার্ভ ও অতিরিক্ত তহবিলের পরিমান ১ কোটি ৫ লাখ টাকা।

বাজার প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কোম্পানি ২০০৪ সালে ৯৮ লাখ ৮০ হাজার টাকা লাভ করেছে যা শেয়ার প্রতি দাড়ায় পাঁচ দশমিক ৭৫ টাকা।

২০০৩ সালে কোম্পানি পাঁচ শতাংশ লভ্যাংশের ঘোষনা দেয় এবং এর লাভের পরিমান ছিল ৯৭ লাখ ৬০ হাজার টাকা।

সুত্র জানায়, প্রাইম ইন্সুরেন্সের এজিএম আগামী ৩১ অগাস্ট অনুষ্ঠিত হবে। কিন্তু কোম্পানি বোর্ড অব ডিরেক্টরস ২০০৪ সালের লভ্যাংশের ব্যাপারে কোন সুপারিশ করেনি।

ডিএসই জানায়, কোম্পানি জুন ৩০ থেকে এজিএম অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ফাইন্যান্সিয়াল এডজাষ্টমেন্ট সিস্টেম থেকে বাহিরে থাকবে।

বর্তমানে কোম্পানির ঋণাত্মক রিজার্ভ ও সারপ্লাস রয়েছে। এর পরিমান ১ কোটি ১১ লাখ টাকা। কোম্পানির গত এজিএম ২০০৪ সালের ২২ জুন অনুষ্ঠিত হয়।

প্রাইম ইন্স্যুরেন্স ২০০৩ সালে প্রতি শেয়ারে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এবং শেয়ার প্রতি আয় ১২ দশমিক ৬৬ টাকা। কোম্পানি ২০০৩ সালে  মোট মুনাফা অর্জন করেছে ১ কোটি ৯০ লাখ টাকা।

বর্তমানে ডিএসইর তালিকায় ২৩ টি ইন্স্যুরেন্স ও ৪২টি টেক্সটাইল কোম্পানি রয়েছে।