২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়ার ব্যবসার ওপর ১০ শতাংশ করপোরেট আয়কর প্রত্যাহারে ব্যাসিসের অভিনন্দন

জাতীয় বাজেটে সফটওয়ার ব্যবসার ওপর থেকে প্রস্তাবিত ১০ শতাংশ করপোরেট আয়কর প্রত্যাহার করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (ব্যাসিস) সন্তোষ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

করপোরেট আয়কর প্রত্যাহারের জন্যে ব্যাসিস প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে অভিনন্দন জানিয়েছে।

ব্যাসিস কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্তের ফলে এটি স্পষ্ট, তথ্য ও প্রযুক্তি শিল্পের উন্নয়নে সহায়তা দিতে সরকার আগ্রহী।

তারা আরও বলেন, সরকারের এ ধরণের সহায়তা এই শিল্পকে জাতীয় অর্থনীতির সকল খাতগুলোকে উৎপাদনশীল ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসেবায় উদ্বুদ্ধ করবে এবং এভাবে এটি জাতীয় অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করে যাবে।