২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার প্রস্তাবিত বাজেট অর্থবিল আকারে পাশ হবে

বুধবার জাতীয় সংসদে ২০০৫-২০০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অর্থবিল আকারে পাশ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রস্তাবিত বাজেটের ওপর ১৫ জুন থেকে আলোচনা শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট ১০টি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের মোট ৮২ জন সাংসদ বাজেট আলোচনায় অংশ নেন।

এর মধ্যে সরকারের মন্ত্রী, জোট সরকারের প্রধান শরিক বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট ও বিরোধী দল জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।

বুধবার সকাল ১১টায় সংসদের বৈঠক আবারও বসবে। এদিন আরও কয়েকজন মন্ত্রী বাজেট আলোচনায় অংশ নেবেন।

তবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ চলতি বাজেট অধিবেশনসহ কয়েকটি সংসদের অধিবেশন বর্জন করে আসছে।