ট্রাস্ট ব্যাংকের নাম পরিবর্তনের উদ্যোগ
একই নামে অপর ব্যাংক থাকায় ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা প্রশাসন ব্যাংকের নাম পরিবর্তন করে আর্মি ট্রাস্ট ব্যাংক করার উদ্যোগ নিয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি প্রস্তাবনা পাঠিয়েছে।
ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ফরহাদউদ্দিন বলেন, ব্যাংকিং খাতে একই নাম থাকায় গ্রাহকদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে।
তিনি এক্ষেত্রে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের নাম উল্লেখ করেন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক পূনঃনামকরণের জন্য প্রাথমিক অনুরোধ পেয়েছে।
ফরহাদ উদ্দিন বলেন, ব্যাংক যৌথ স্টক কোম্পানির রেজিস্ট্রারের অনুমোদন পেয়েছে।
ট্রাস্ট ব্যাংকের মালিকানা সেনা কল্যান সংস্থার। ১৯৯৯ সালের ১৬ জুলাই ব্যাংকটি যাত্রা শুরু করে।
