২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৩৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামী ২০০৫-০৬ অর্থ বছরের জন্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৩৮৭ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মঙ্গলবার সিটি করপোরেশন মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মহিউদ্দিন চৌধুরী বলেন, আগামী বাজেটে নতুন কর আরোপ না করেই ৬০ বর্গ কিলো মিটারের শহরকে ১২০ বর্গ কিলোমিটারে উন্নীত করা হবে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ১৭৭ কোটি ৪৮ লাখ টাকা। সরকারের কাছে থেকে অনুদান হিসেবে থোক বরাদ্দ ২০০ কোটি টাকা পাওয়ার আশা করা হয়েছে।

শিক্ষা খাতে আগামী বাজেটে সর্বোচ্চ ২৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ২০ কোটি ১৬ লাখ টাকা, পরিচ্ছন্নতা খাতে ১৭ কোটি ৭ লাখ টাকা ও স্বাস্থ্য খাতে ১৪ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সামগ্রিক উন্নয়ন ব্যয় ধরা হযেছে ১২০ কোটি ৬৫ লাখ টাকা।

তিনি বলেন, নতুন কর আরোপ ছাড়াই করপোরেশনকে উন্নয়নের নগরী হিসেবে গড়ে তুলবেন।

বাজেট ঘোষণার সময় মেয়র বলেন, সরকার অনুদানের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনের তুলনায় চট্টগ্রামের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

তিনি চট্টগ্রামকে একটি আধুনিক বাণিজিক নগরী গড়ে তোলার লক্ষ্যে ফ্লাইওভার নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পতেঙ্গা সমুদ্র সৈকত উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন।

বাজেট ঘোষণার সময়ে করপোরেশনের সব কমিশনার, মহিলা কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।