জিএসপি ব্যবহারের জন্য সরকারের প্রতি বিশেষ সহায়তা সুবিধা দাবি করেছে বিটিএমএ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) আইনের সম্পূর্ণ ব্যবহারে স্থানীয় টেক্সটাইল মিলের জন্য সরকারের প্রতি বিশেষ সহায়তা সুবিধার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশনের (বিটিএমএ)।
সংস্থার চেয়ারম্যান এমএ আওয়াল সোমবার সংবাদ সম্মলনে এ দাবি করেন।
বিটিএমএ’র নেতৃবৃন্দ ইইউ প্রতি আহবান জানান, রুলস অব অরিজিনে মূল্য সংযোজন ৪৫ শতাংশ নির্ধারণের জন্য।
এমএ আওয়াল বলেন, নতুন জিএসপি সুবিধার প্রাপ্তির থেকে ভারত বাদ পড়ায় বাংলাদেশের গার্মেন্টসের জন্য ইইউ বাজার বেড়েছে।
তিনি সরকারের কাছে ভারত ও অন্যান্য প্রতিযোগীর মত স্থানীয় টেক্সটাইল মিলগুলোকে একই রকম সুবিধা দেয়ার দাবি করেন।
তিনি বলেন, নতুন জিএসপি সুবিধা স্থানীয় পোশাক শিল্পের ব্যবসাই বৃদ্ধি করবে না পাশাপাশি হোম টেক্সটাইল ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে।
তিনি আরো বলেন, ভারত ইতিমধ্যে টেক্সটাইল শিল্পের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।
চীন ও তাইওয়ানের সমোঝাতা চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি আমরা তাদের প্রতি আর্কষণীয় প্যাকেজ ঘোষণা করি, তবে স্থানীয় শিল্পের বৃদ্ধি ঘটবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সহসভাপতি জাহাঙ্গীর আলম ও এম জামালউদ্দিন।
