২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ উপনির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপ্রত্র দাখিল

আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১১ জন প্রার্থী মনোনয়নপ্রত্র দাখিল করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

মনোনয়নপ্রত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, চারদলীয় জোট প্রার্থী মাওলানা শাহীনূর পাশা, (ইসলামী ঐক্যজোট), জাতীয় পার্টির (এরশাদ) কর্নেল (অব.) আলী আহমদ, বিকল্প ধারার সায়েদুর রহমান রূপা, বিজেপি’র অ্যাডভোকেট ফয়জুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির (মঞ্জু) ইফতেখার আহমদ লিমন, জাতীয় জনতা পার্টির মো. আতাউর রহমান, কৃষক শ্রমিক আন্দোলনের কৃষক মো. সাদেক।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্র দাখিল করেছেন সাবেক সচিব এমএ মান্নান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, নুরুল ইসলাম দুলু, ফেরদৌস আহমদ স্বপন। এদের মধ্যে নজরুল ইসলাম দু’টি মনোনয়নপত্র দার্খিল করেন।

আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও দু’জন আওয়ামী লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার পর্যন্ত মনোনয়নপত্র দখিল করা যাবে।