২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে সিংটেলের সন্তুষ্টি

সিঙ্গাপুর টেলি কমিউনিকেশনের (সিংটেল) প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) লি হেচিয়েন ইয়াং মঙ্গলবার বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সিংটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে মত বিনিময় করেন।

দক্ষিণ এশিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য কৌশলগতভাবে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সিংটেলের বিনিয়োগ যথেষ্ঠ সঠিক ও লাভজনক।

বাংলাদেশে আরও বিনিয়োগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিংটেল বাংলাদেশের টেলি যোগাযোগ খাতে ১১৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তারা সিটিসেল মোবাইল ফোনের সত্ত্বাধিকারী প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) সাথে দুই বছরের চুক্তিতে এই বিনিয়োগ করে।

সিংটেল এখন পিবিটিএল’র ৪৫ শতাংশ শেয়ারের মালিক।

বর্তমানে এশিয়ায় মোবাইল ফোনের বাজারে সিংটেলের অবস্থান অত্যান্ত সুদৃড়। এশিয়ার ছয়টি বাজারে তাদের ৬৫ মিলিয়ন ক্রেতা রয়েছে।

৩১ মে ২০০৫ শেষ হওয়ার আগে সিংটেল বিশ্বব্যাপী তিন দশমিক ২৭ বিলিয়ন সিঙ্গাপুরী ডলার (এক দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার) কর দিয়েও ১২ দশমিক ৬ বিলিয়ন সিঙ্গুপুরী ডলার (সাত দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার) লাভ করে।