২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশে সল্পোন্নত দেশগুলোর সম্মেলন পরিকল্পনা

এ বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সল্পোন্নত দেশগুলোর একটি আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে মার্কিন বাজারে শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধা চাওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ওই সম্মেলনকে সামনে রেখে ঢাকায় মঙ্গলবার বাংলাদেশ, লাওস, ভূটান, আফগানিস্তান, নেপাল, কম্বোডিয়া এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজিএমইএ এ সম্মেলন আয়োজনের পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিজিএমইএ সভাপতি আনিসুল হক এ কথা জানান। তিনি সকল প্রতিনিধির সাক্ষরিত একটি ঘোষণাও পাঠ করেন।

তিনি বলেন, আমরা আমাদের সরকার ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ওয়াশিংটনে এবং তারপর নিউইয়র্কে সল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি।

ইউএস ট্রেড বিল ২০০৫ মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাশ হয়। ১৪টি উন্নয়নশীল দেশ মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।

হক আরও বলেন, সরকারি কর্মকর্তা ও ব্যাবসায়ীরা ইউএস ট্রেড বিল-২০০৫ পাশ করার জন্য ওয়াশিংটনে লবি করবেন।

দেশগুলো হল বাংলাদেশ, আফগানিস্তান, ভূটান, কম্বোডিয়া, ক্রিবাটি, লাওস, মালদ্বীপ, নেপাল, সোমাও, সলোমান দ্বীপ, পূর্ব তিমুর, তুভালু, ভানুয়াতু, ইয়েমেন এবং শ্রীলংকা।

আগামী বছরের ২৬ জানুয়ারি মার্কিন সিনেটে বিলটি উত্থাপিত হবে। পরে ১৭ জানুয়ারি বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাঠানো হবে।