২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরোপকৃত শুল্ক প্রত্যাহারে মোবাইল কোম্পনিগুলোর আবেদন বাতিল করে দিয়েছেন অর্থমন্ত্রী

সিমের ওপর অতিরিক্ত ১২শ’ টাকা শুল্ক উঠিয়ে নেওয়ার জন্যে মোবাইল কোম্পানিগুলোর আবেদন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বাতিল করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়াম্যানের গত সপ্তায় মোবাইল কোম্পানিগুলোর এই অনুরোধ বাতিলের পর এবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীও তা বাতিল করলেন।

বাংলাদেশ টেলিকম অপারেটরদের সংগঠন এটিওবি’র সাথে এক বৈঠকে সাইফুর রহমান বলেন, ‘উঠিয়ে নেওয়ার জন্য এ শুল্ক আরোপ করা হয়নি।’

অর্থমন্ত্রী তাদের বলেন, ‘আপনাদের সমস্যা কোথায, আপনারাতো এ ট্যাক্স দিচ্ছেন না। আপনারা যদি গ্রাহকদের ভাল চান তাহলে কল চার্জ কমান।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী অপারেটরদের দুই অথবা তিনটি মেয়াদে শুল্ক পরিশোধ করার পরামর্শ দেন।

বৈঠকে গ্রামীণ ফোনের ব্যাবস্থাপনা পরিচালক এরিক আস, বাংলা লিংকের প্রধান নির্বাহি কর্মকর্তা লারস পি রিচেল্ট, একেটেলের জেনারেল ম্যানেজার নাসির বিন বাহরুম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এরিক আস সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর সাথে তাদের বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।