বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার
ভারত সরকার বৃহস্পতিবার স্থলপথে বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
মুম্বাই, চেন্নাই ও দিল্লী বিমান বন্দর এবং সমুদ্র বন্দর দিয়ে ইলিশসহ সব ধরনের মাছ বাংলাদেশ থেকে আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় পশুপালন মন্ত্রনালয় ১৬ মে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশসহ সব ধরনের মাছ আমদানি নিষিদ্ধ করে দেয়। বিগত ১২ বছর বাংলাদেশ থেকে এসব মাছ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়ে আসছিল।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ১ জুন কোলকাতার হিলশা ফ্রেস ফিস ইস্পোর্টারস এ্যাসোসিয়েশন প্রতীকী ধর্মঘট পালন করে। নিষেধাজ্ঞার কারনে ১৫ দিনে কোলকাতার ব্যাবসায়ীদের ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার ১৯৯২ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমোদন দেয়। গত ১৫ মে কেলকাতা শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা মাছের স্বাস্থ্য
সম্পর্কে করাকড়ি আরোপ করে ইলিশ আমদানি বন্ধ করে দেয়।
শুধু বেনাপোল বন্দর দিয়েই ভারতে প্রতি বছর কোটি কেটি ডলার মূল্যের ইলিশ রফতানি হয়। উল্লেখ্য গত ৬ মাসে বাংলাদেশ থেকে ৮৫ লক্ষ ডলার মূল্যের ইলিশ ভারতে রফতানি হয়েছে।
