প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের জন্য বিশেষ ঋণ কর্মসূচিতে ৯৩১ কোটি টাকা বরাদ্দ
কর্মসংস্থান সৃষ্টির জন্য ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ ঋণ কর্মসূচিতে ৯১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বরাদ্দের মধ্যে এনজিও’র মাধ্যমে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে ২৮১ কোটি টাকা বিতরণ করা হবে। অন্যদিকে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে রাজস্ব বাজেটের দুই শ’ কোটি টাকার ক্ষুদ্র ঋণ তহবিল বরাদ্দ করা হয়েছে।
বাজেটে বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন তহবিলের জন্য প্রায় ৫০ কোটি টাকা, পিকেএসএফ পরিচালিত অত্যন্ত দরিদ্রদের জন্য কর্মসংস্থার বিশেষ তহবিলে ১০০ কোটি টাকা এবং গ্রামীণ এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে ৫০কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি টাকা এবং কৃষি ভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাত ও কম্পিউটার সফটওয়্যারের উন্নয়নে ১০০ কোটি টাকার ইক্যুটি উদ্যোক্তা তহবিলের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন।
তিনি বলেন, ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠার পর পিকেএসএফ ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত ৫৪ লাখ দরিদ্র মানুষের মাঝে ২২৫ টি মাঝারি ও ছোট আকারের এনজিও’র মাধ্যমে ২,১২৫ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে।
তিনি বলেন, উপকৃতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি মহিলা।
অর্থমন্ত্রী বলেন, সরকার রাজস্ব ও উন্নয়ন বাজেটের অধীনে দ্ররিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ ঋণ কর্মসূচি হাতে নিয়েছে।
২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত নানা উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন মন্ত্রণায়ের মাধ্যমে সরকার নিজস্ব সম্পদ হতে ৬ হাজার কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। এছাড়াও রাজস্ব বাজেটের অধীনে সরকার বিভিন্ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে।
অর্থমন্ত্রী বলেন, এ সকল কর্মসূচির সফল বাস্তবায়নে আমি রাজস্ব বাজেট থেকে ইতোমধ্যেই গ্রামীণ উন্নয়ন, সমবায় দপ্তর, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়, যুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীণে সৃষ্টি করা ক্ষুদ্র ঋণ তহবিলে আরও ২’শ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
তিনি ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন তহবিলে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা গ্রামীণ উনয়যনের গতি ত্বরান্বিত করতে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৫০ কোটি টাকার অপর একটি তহবিলের সঙ্গে চলতি বছর থেকেই কার্যকর করা হবে। ফলাফল হিসেবে এই তহবিলের মোট টাকা হবে ১০০ কোটি।
পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের অর্থায়নে ৩৪টি এনজিও দেশের ৩০টি জেলার তিন লাখ দরিদ্র জনগণের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।
