প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিসিআই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) জাতীয় সংসদে উত্থাপিত ২০০৫-০৬ সালের প্রস্তাবিত বাজেট সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
বিসিআই সভাপতি একে আজাদ এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা সম্পর্কে বলেন, এনবিআর’র বর্তমান কাঠামোর মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব। এর ফলে সম্পূর্ণ বাজেট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে।
আগামী অর্থ বছরে বস্ত্রখাতে পাঁচ ভাগ ক্যাশ ইনসেনটিভ প্রদান এবং কোটা উন্মুক্ত হয়ে যাওয়ার পর পরিস্থিতি মোকাবেলা করতে চার কোটি ডলারের প্রকল্প গ্রহণ করায় তিনি স্বাগত জানান।
কাঁচামালের ক্ষেত্রে শুল্ক হার সাত দশমিক পাঁচ থেকে শূন্য (০) করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাড়ে সাত ভাগ শুল্ক প্রদান করে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব নয়।
