কালো টাকা সাদা করতে আয়কর ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ
সাত দশমিক পাঁচ শতাংশ কর প্রদান করে কালো টাকার মালিকরা তাদের অবৈধ টাকা সাদা করার জন্যে আরও এক বছর সময় পেলেন। যদিও এতে ব্যক্তিগত করদাতারা নিরুৎসাহিত হবে।
কোনও ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই এ ধরণের আয় বিনিয়োগের বিদ্যমান সুবিধা রয়েছে, তা এ বছর ৩০ জুন শেষ হয়ে যাবে।
বৃহস্পতিবার দেওয়া বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, এখনও দেশে বিপুল পরিমাণ অবৈধ আয়ের পন্থা রয়েছে। তবে তা সত্ত্বেও তিনি ২০০৬ সালের জুন পর্যন্ত এ ব্যবস্থা বলবত রাখার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমরা ধারণা করছি, দেশে অনেক কালো টাকার মালিক রয়েছে। তবে কোনও না কোনও কারণে তারা কালো টাকা সাদা করার সুযোগ গ্রহণ করতে পারেনি।
