চলতি বছরে বৈদেশিক আয় বাড়বে ২৪ হাজার কোটি টাকা
প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে দেশের বৈদেশিক আয় ক্রমেই বেড়ে চলেছে। এ ধারায় চলতি বছর আয় দাঁড়াবে ২৪ হাজার কোটি টাকা (৩৮০ কোটি মার্কিন ডলার)। অর্থাৎ মোট রপ্তানী আয়ের প্রায় ৪৭ ভাগ।
বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীরা তাদের আয় প্রেরণ ও বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরও বলেন, একই সময়ে বিদেশে কঠোর পরিশ্রম, দক্ষতা এবং সততার সাথে কাজ করে তারা দেশের সুনাম বাড়াচ্ছে।
