৩৪টি বাজেটের মধ্যে ২৩টি সংসদ এবং ১০টি সামরিক আইন প্রসাশকের কার্যালয় অথবা বঙ্গভবনে পেশ হয়েছে
দেশের ৩৪টি বাজেটের মধ্যে ২৪টি বাজেট উত্থাপিত হয়েছে জাতীয় সংসদ থেকে আর বাকিগুলো এসেছে সামরিক সরকার আমলে সংসদের বাইরে অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসক (সিএমএল)’র কার্যালয় অথবা বঙ্গভবন থেকে।
১৯৭১ সাল থেকে এ পর্যন্ত বাজেট পেশ করেছেন ১১ জন। এদের মধ্যে তাজউদ্দিন আহমেদই ছিলেন পেশাগতভাবে রাজনীতিবিদ। আর বাকিরা ছিলেন পেশাগত দিক থেকে অর্থনীতিবিদ, সামরিক কর্মকর্তা এবং আমলা। তারা পরবর্তীতে রাজনীতির সাথে জড়িত হয়েছেন।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার সংসদে ৩৪তম বাজেট পেশের সঙ্গে সঙ্গে নিজের রেকর্ডকে অতিক্রম করে পৌঁছে গেছেন অন্য এক উচ্চতায়। এই বাজেট পেশ করে ৩৪টি বাজেটের মধ্যে তিনিই সবচে বেশি, অর্থাৎ ১১ বার বাজেট পেশকারী ব্যক্তিত্ব।
বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী সাবেক সচিব শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ছয় বার বাজেট পেশ করেছেন। এম সাইদুজ্জামান এরশাদ সরকারের শাসনামলে ১৯৮৪ থেকে ৮৮ সাল পর্যন্ত মোট চারটি বাজেট পেশ করেছেন।
১৯৭৬-৭৭ থেকে ১৯৭৮-৭৯ অর্থ বছরে জেনারেল জিয়াউর রহমান তার শাসনামলে তিনবার বাজেট পেশ করেছেন।
দুবার করে বাজেট পেশ করেছেন আবু মাল আব্দুল মুহিত ও ড.ওয়াহিদুল হক।
ড.এআর মল্লিক, জেনারেল এমএ মুনিম ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রত্যেকে একবার করে বাজেট পেশ করেছেন।
বর্তমান অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১৯৮০-৮১ অর্থ বছরে প্রথমবারের মত বাজেট পেশ করেন। পরবর্তী অর্থবছরেই দ্বিতীয় বাজেট পেশ করেন। এরপর বিএনপি ১৯৯১ সালে নির্বচিত হয়ে ক্ষমতায় আসার পর ১৯৯৬ সাল পর্যন্ত পরবর্তী পাঁচটি অর্থ বছরের বাজেট পেশ করেন।
২০০১ সালে বিএনপি নেতৃত্বধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলে সাইফুর এ পর্যন্ত আরও তিনটি বাজেট পেশ করেন।
তিনি প্রথমবার ৪,১০৮ কোটি টাকার বাজেট পেশ করেন ১৯৮০-৮১ সালে। তিনি সর্বশেষ যে বাজেটটি পেশ করছেন, তার পরিমাণ ৬৪,৩৮৩ কোটি টাকা।
অর্থমন্ত্রী সাইফুর রহমান পেশায় একজন চার্টাড একাউটেন্ট। ১৯৯১ সালের বাজেটে তিনি ব্যাংকিং ব্যবস্থার সংস্কার, ভ্যাট পদ্ধতি চালুসহ অর্থনৈতিক সংস্কার করেন।
২০০১ সালে তিনি প্রায় সকল অর্থনৈতিক খাত বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার আনেন। ওই সময় তিনি লোকসানি খাত হিসেবে চিহ্নিত আদমজী পাট কল বন্ধ করে দেন এবং ভাসমান মুদ্রা বিনিময় হার প্রবর্তন করেন।
