বাংলাদেশের নিটওয়ার পণ্যসামগ্রীর উন্নত গুনগতমানের নিশ্চিয়তা দিচ্ছে বিকেএমইএ
বাংলাদেশের নিটওয়ার পণ্যসামগ্রীর উন্নত গুনগতমানের নিশ্চিয়তা দিচ্ছে বাংলাদেশ নিটওয়্যার উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
ইউনান প্রদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিকেএমইএ সভাপতি ফজলুল হক নিটওয়ার পণ্যসামগ্রীর আমদানির আগে গুনগতমান পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
বিকেএমইএ সভাপতির এ মন্তব্যের পর চীনের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সফর ও নিটওয়্যার পণ্যের রফতানির আগ্রহ দেখায়।
দু দেশের মধ্যে পোশাক রপ্তানি বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যে বিকেএমইএ ও ইউনান প্রদেশের টে´টাইল এন্ড গামেন্টস এসোসিয়েশন মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।
বিকেএমইএ সভাপতি বিডিনিউজকে জানান, নিটওয়ার রপ্তানিকারকরা ইউনানে খুচরা ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। আমরা ইতোমধ্যে চারটি বড় ধরণের বিক্রয় আদেশ পেয়েছি।
ফজলুল হক চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্য বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। তিনি উল্লেখ করেন জাপান ও ইইউ পর চীনে শুল্কমুক্ত বড় বাজার প্রাপ্তি ঘটছে।
তিনি বলেন, আগামী সপ্তাহে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।
