আসন্ন বাজেটে কৃষি খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া হবে
অর্থমন্ত্রী এম সাইফুর রহাম আসন্ন বাজেটে কৃষকদের জন্য আরও বেশি বরাদ্দ দেবেন। যদিও তিনি ডিজেলে কোন প্রকার ভর্তুকি দেবেন না বলে একটি সূত্র জানিয়েছে।
গত বাজেটে মাত্র ছয় শতাংশ কৃষিখাতে বরাদ্দ দেওয়ায় তিনি সমালোচিত হন। তবে এবার কৃষি খাতে বরাদ্দ আরও বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র আসন্ন বাজেটে কৃষি খাতে বরাদ্দের পরিমান বৃদ্ধি করা হবে বলে জানায়।
পরিকল্পনা কমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নির্দিষ্ট পরিমাণে কৃষিখাতে বরাদ্দের পরিমান বাড়ানো হবে।
গরীবমুখী বাজেট প্রণয়নে সরকার কৃষিখাতে প্রায় ১৬ বিলিয়ন টাকা বরাদ্দ দেবে।
কৃষিযন্ত্রপাতি আমাদানিতে শুল্ক প্রত্যাহার করা হবে এবং সল্প সুদে কৃষকদের ক্ষুদ্র ঋণ বিতরণ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাত্র ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
গত মাসে ডিজেলের মূল্য লিটারে ৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধাšত কৃষকদের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে অর্থনীতিবিদগন আশংকা প্রকাশ করেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার যদি ডিজেলের ওপর ভর্তুকি দেয় তাহলে তার অপব্যবহার হবে। সরকার বীজের ওপরও বিশেষ প্যাকেজ দেবে বলেও সূত্র জানায়।
গত অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনের ১১ শতাংশই আসে কৃষিখাত থেকে।
