২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দর এলাকায় কার্ডবিহীন অবৈধ শ্রমিকদের প্রত্যাহার এবং বৈধ শ্রমিক নিয়োগের দাবি

বেনাপোল বন্দর এলাকায় কার্ডবিহীন অবৈধ শ্রমিকদের প্রত্যাহার এবং বৈধ শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বেনাপোল বন্দর, রেলওয়ে স্টেশন ও বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সম্মেলনে তারা অভিযোগ করেন, অনুমোদনবিহীন শ্রমিকরা ত্রাস সৃষ্টি করছে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সভাপতি মতিউর রহমান। এ সময় সাধারণ সম্পাদক ফিরোজ আহমদ সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করে অবিলম্বে তা মেনে নেওয়ার জন্যে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় তারা কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে সম্মেলনে উল্লেখ করা হয়। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বন্দরের ৩০ টি সেড তিনটি ইউনিয়নের মধ্যে সমভাবে বন্টন, রেলস্টেশনে গোডাউন তৈরি, লোড-আনলোড পয়েন্ট তৈরি ও লোড-আনলোডের রাস্তা সংস্কার। এছাড়া তারা বৈধ শ্রমিকদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করার আহবান জানান।