পিবিটিএল ও সিংটেল দেশের মোবাইল ফোন খাতে প্রথম স্থানের দিকে যাচ্ছে
সিংটেল ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) মধ্যে বড় ধরনের চুক্তির পর পিবিটিএল সোমবার ঘোষণা করেছে, পর্যায়ক্রমে তারা দেশের মোবাইল ফোন সেক্টরে প্রথম স্থান দখল করবে। দেশের টেলিযোগাযোগের ইতিহাসে সিংটেল ও সিটিসেলের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটিকে সবচেয়ে বড় মাপের দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে ধরা হয়ে থাকে।
সিটি সেটেল সার্ভিস প্রোভাইডার পিবিটিএলকে নিয়ে সিংটেল বর্তমানে এশিয়ার সেরা টেলিযোগাযোগ গ্রুপ। এ কোম্পানি ডিসেম্বর নাগাদ প্রাইভেট কোম্পানির স্বীকৃতি পেলে বিটিটিবি’র সাথে পিএসটিএন’এ (পাবলিক সুইচ টেলিফোন অপারেটর) বিনিয়োগ করার পরিকল্পনা করছে।
পিবিটিএল এ বছরের মধ্যে আরও সাড়ে ৩০ লাখ গ্রাহক বাড়ানোর লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে।
পিবিটিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মেলয় বলেন, আরও অধিক গ্রাহক বৃদ্ধির জন্য নেটওয়ার্ক কার্যক্রমও বি¯তৃত করতে হবে। এজন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন।
পিবিটিএল’র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মোর্শেদ খান নগরীর এক হোটেলে সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা মাত্র যাত্রা শুরু করেছি। শিগগিরই আমরা যৌথ বিনিয়োগে কাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।
এশিয়ার টেলিকম জায়ান্ট সিংটেলের রেকর্ডবুক খাতা উল্টালে দেখা যায়, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মত দেশে তারা প্রভাব বিস্তারকারী কোম্পানি হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
সিংটেলের বার্ষিক টার্নওভার ১২ দশমিক ৬২ বিলিয়ন সিংগাপুর ডলার (প্রায় ৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার)। মার্চ মাসে বছরের শেষে কর প্রদানসহ তাদের লাভের পরিমান ৩ দশমিক ২৭ বিলিয়ন সিংগাপুর ডলার (১ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার)।
সিংটেল সম্প্রতি পাকিস্তানের পিটিসিএল’র (পাকিস্তান টেলিকম্যুনিকেশন) সাথে যৌথ অংশীদারিত্ব ব্যবসা করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
ফয়সাল মোর্শেদ খান বলেন, সিংটেল বাংলাদেশকে বর্হিবিশ্বের সাথে সেতুবন্ধনকারী হিসেবে কাজে লাগাবে।
ক্রিস মেলয় বিডিনিউজকে জানান, বাংলাদেশের পিএসটিএন খাতে বিনিয়োগ করার ব্যাপারে পিবিটিএল এবং সিংটেল’র বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রাইভেট কোম্পানির স্বীকৃতি পেলে বিটিটিবি’র সাথেও এ খাতে কাজ করবে।
পিবিটিএল ছাড়াও দেশে গ্রামীণ ফোন, একটেল’র সার্ভিস প্রভাইডার টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এবং সেবা টেলিকম’র বাংলা লিংকের সার্ভিস প্রভাইডাররা মিশরীয় কোম্পানি ওরাসকমসহ তিনটি প্রাইভেট মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। এছাড়া রয়েছে সরকারি টেলিটক।
বর্তমান পিবিটিএল মোট ৬ দশমিক ৭ শতাংশ অংশিদারিত্বে রয়েছে। টেলিকম মালয়েশিয়ার রয়েছে ২৬ শতাংশ এবং গ্রামীণ ফোনের রয়েছে ৬২ শতাংশ।
২ জুন পিবিটিএল’র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মোর্শেদ খান সিংটেল’র সিইও লিসেনের সাথে সিংটেলের প্রধান কার্যালয় সিংগাপুরে ১১৮ মিলিয়ন মার্কিন ডলারের এক চুক্তি স্বাক্ষর করেন।
এ চুক্তির মাধ্যমে সিংটেল পিবিটিএল’র সাথে ৪৫ শতাংশ অংশীদারিত্ব পাবে।
এছাড়া, আরও ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে সিংটেল তার অংশীদারিত্ব শতকরা ৬০ ভাগে নিয়ে যেতে পারবে। ২০০৭ সালের জুন নাগাদ এ ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে দেখা হবে।
পিবিটিএল বর্তমানে সর্বোচ্চ ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
