সরকার এ বছর ৮৬,৫০০ মেট্রিকটন ইউরিয়া সার আমদানীর সিদ্ধান্ত নিয়েছে
দেশের চাহিদা মেটাতে সরকার এ বছর ৮৬ হাজার ৫০০ মেট্রিকটন সার আমদানী করবে।
অর্থসংক্রান্ত মন্ত্রীসভার ক্রয় কমিটি রোববার ইউরিয়া সার আমদানীর ব্যাপারে অনুমোদন দেয়।
বৈঠক সূত্র জানায়, সার ক্রয়ে এক মাসের মধ্যে টেণ্ডার আহ্বান করা হবে।
সচিবালয়ে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বর্তমানে দেশে ২৬ লাখ মেট্রিকটন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, পলাশ ইউরিয়া সার কারখানা ও অন্যান্য সারকারখানায় ১৯ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছরে ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের ঘাটতি রয়েছে। সরকার ৩ লাখ মেট্রিক টন ইউরিয়া কাফকো থেকে ক্রয় করেছে এবং বাকি ৮৬ হাজার ৫০০ মেট্রিকটন চীন ও মধ্যপ্রাচ্য থেকে আমদানী করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৭ সালে ডাই এ্যমুনিয়াম ফসপেট-১ (ডিএপি-১), ডিএপি-২-এই দুটি প্রকল্প উৎপাদনে গেলে সার আমদানী অর্ধেকে নেমে আসবে।
