বিজিএফএমইএ’র বাজেট প্রস্তাবনা: শার্টিং-স্যুটিং আমদানিতে শুল্ক বাড়ানো ও নির্ধারণ মূল্য পুনঃপ্রবর্তন
আগামী বাজেটে বাংলাদেশ গ্রে এন্ড ফিনিশড ও ফেব্রিক্স মিলস এন্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএফএমইএ) পক্ষ থেকে সব ধরনের শার্টিং স্যুটিং বস্ত্র আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানো, শুল্ক নির্ধারণ মূল্য পুণঃপ্রবর্তন, বিকল্প নগদ সহায়তা প্রদান ও ব্যাংক সুদের হার হ্রাস করার প্রস্তাব করেছে।
এছাড়া তাদের প্রস্তাবনায় রয়েছে, বস্ত্রখাতের উন্নয়নের জন্য বিশেষ থোক বরাদ্দ করা।
দেশীয় উৎপাদিত শার্টিং স্যুটিংয়ের উৎপাদন খরচ অনেক বেশী-এ কথা উল্লেখ করে বিজিএফএমইএ’র প্রস্তাবনায় বলা, আমদানির ক্ষেত্রে শুল্ক ৫০ শতাংশ বাড়ানো হলে বিদেশী উৎপাদিত বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব।
এতে আরো বলা হয়, কম মূল্য দেখিয়ে চালানপত্রের মাধ্যমে বস্ত্র আমদানি করা হয়। ফলে সরকার বঞ্চিত হয় বিপুল পরিমান রাজস্ব আয় থেকে। এজন্য শার্টিংয়ের শুল্কমূল্য মিটার প্রতি ১০০ টাকা এবং স্যুটিংয়ের শুল্কমূল্য মিটার প্রতি ২০০ টাকা নির্ধারণ করা প্রয়োজন।
প্রস্তাবনায় আরো বলা হয়, আগামী বাজেটে বিকল্প নগদ সহায়তা প্রদান রহিত করা হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে সুতি কাপড়ের সুতা ও কৃত্রিম কাপড়ের সুতা ওপর যথাক্রমে ৩০ শতাংশ ও প্রায় ৪০ শতাংশ এবং রঙ ও কেমিক্যাল ৩০ শতাংশ কর আরোপিত আছে। ফলে আগামী বাজেটে বিকল্প নগদ সহায়তা প্রদান না করা হলে আর্šÍজাতিক দামে কাঁচামাল সরবরাহ করা সম্ভব হবে না।
বিজিএফএমইএ ব্যাংক সুদের হার হ্রাস করে ছয় থেকে সাত শতাংশ নির্ধারণের প্রস্তাব করে। একই সঙ্গে রপ্তানিমূখী বস্ত্রখাতের উন্নয়নের জন্য বিশেষত ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং এবং উইভিং উপখাতে অগ্রাধিকার দিয়ে পাঁচ হাজার কোটি টাকা থোক বরাদ্দেরও দাবি করেছে।
কোটামুক্ত বাজারে বস্ত্রেও চাহিদাপূরনের লক্ষ্যে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ৬০টি উইভিং শিল্প এবং এক হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং শিল্প স্থাপন জরুরী হয়ে পড়েছে।
